ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। অন্যদিকে দামসহ নানা প্রতিবন্ধকতায় অনাগ্রহ তৈরি হয়েছে আখচাষিদের। পলাশতলী গ্রামের অন্য আখচাষি আইয়ুব আলী জানান, ১০ কাঠা জমিতে আখ আবাদ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। ৮০ টাকা কেজি দরে ৩৫ মণ লাল চিনি বিক্রি করেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার জানান, এবার লাল চিনির দাম বেশি। অনলাইনের মাধ্যমে লাল চিনি কেনার প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। হাতের তৈরি লাল চিনির দাম বেশি পেলে আখ চাষে কৃষকের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
