বাঘায় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৯

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো—উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামাণিকের ছেলে কামরুল ইসলাম এবং একই উপজেলার চাঁদপুর বেংগাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি। রবিবার ভোররাতে উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।