আক্কেলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০০

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

আক্কেলপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে মেয়েটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত এমরান হোসেনকে গ্রেফতার করেছে। মামলা দায়ের করার পাঁচ দিন আগে তিলকপুর ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনাটি পাঁচ দিন আগের হলেও মেয়েটির মা শনিবার বিকালে থানায় এজাহার দিয়েছেন। মামলা রেকর্ডের পর অভিযুক্ত এমরান হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হবে।