কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে ইসরাত জাহান (২১) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইসরাত জাহান নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকার আসলাম মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করত। জানা যায়, ইসরাত জাহানের থাকার রুমের দরজা দীর্ঘসময় বন্ধ থাকার পর আশপাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করে। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে ইসরাত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
