পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুই জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
দেশটির প্রশাসন জানিয়েছে, রবিবার সিকিরি গ্রামে সশস্ত্র ১০ জঙ্গি ঢুকে পড়ে। এরপর এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে। এতে ঘটনাস্থলে ১০জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদের খবরে বলা হয়েছে, জঙ্গি হামলাকারীরা পুরো গ্রামকে তছনছ করে। এছাড়া জঙ্গিরা পালানোরর আগে গ্রামটির বিভিন্ন দোকানে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পূর্বেও সিকিরিতে বহু হামলা হয়েছে বলে জানানো হয়। তবে সম্প্রতি এই ধরনের হামলার ঘটনা বেড়ে গিয়েছে৷ সেখানকার স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আরো পড়ুন: ১২ বছরেই ১০২ ভাষার গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
অপরদিকে সিকিরি থেকে ১০০ কিমি পশ্চিমে ডিজিবো থেকে গুলির লড়াইয়ের খবর পাওয়া গেছে৷ সেখানে বর্তমানে কার্ফু জারি করা হয়েছে৷ তথ্যসূত্র: ডেইলি নেশন, এএফপি।
ইত্তেফাক/এসআর

