এবার এনসিসি ব্যাংক থেকে মুহূর্তেই টাকা আসবে বিকাশে

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৭

এনসিসি ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ অ্যাপে যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে তাত্ক্ষণিক টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই। এই নিয়ে দেশের ২৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার প্ল্যাটফরমটি আরো সমৃদ্ধ হল। সম্প্রতি এনসিসি ব্যাংক এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এ সেবা চালু করে। এসব ব্যাংক ছাড়াও বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ আছে। - প্রেস বিজ্ঞপ্তি