রাজশাহীতে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

রাজশাহীতে নাশকতার মামলায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাদে মহানগরীর বাচ্চুর মোড় থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। 

 

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার দুটি মামলায় রবির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এদিকে মহানগর বিএনপির এক বিবৃতিতে রবিকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার রাতে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ছাত্রদলের এ নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

ইত্তেফাক/ইউবি