আমরা অনেকেই গাছ লাগাই। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছ না হলে আমাদের বেঁচে থাকাটা এত সহজ হতো না। দূষিত আবহাওয়ায় নিশ্বাস নিতে গিয়ে আমরা অক্সিজেনের অভাবে মারা যেতাম। এমন উপকারী বন্ধুকে রোপণ করে আমরা অনেকেই তার যথাযথ পরিচর্যা করি না। দেখা যায় একটা গাছ লাগানোর কয়েকদিন পর্যন্ত যত্ন নেওয়া চলে। যেই দেখি গাছটা জীবিত হয়ে গেছে, সেই থেকে গাছের যত্ন নেওয়া বন্ধ করে দেই। বছরের পর বছর চলে যায়—কিন্তু গাছে একটুও পানি দেই না, এমনকি গাছের আশেপাশের আগাছা পরিষ্কার করি না। ফলে গাছ বড় হতে সময় নেয় অথবা একসময় পরিচর্যার অভাবে মারা যায়। আসুন আমরা যথাযথভাবে পরিচর্যা করে গাছের বেড়ে উঠতে সহায়তা করি।
হামিদা আব্বাসী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
