চবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আজ

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এ কে এম আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চবি ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে। এই কার্যক্রম উদ্বোধন করবেন চবির উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।