মিয়ানমারে এক শহরেই নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮০ জনের বেশি নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৪১

মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের শরীর সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গেছে। ইয়াঙ্গন শহরের কাছে বাগো শহরে এই সহিংসতা শুক্রবার ঘটেছে। কিন্তু গণমাধ্যমের কাছে খবর পৌঁছাতে পুরো একদিন লেগেছে। মনিটরিং গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এএপিপি বলছে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক ব্লগ পোস্টে জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও জাতিসংঘে চীন ও রাশিয়ার বাধায় সেটা সম্ভব হচ্ছে না। ভূরাজনীতির কারণে মিয়ানমার ইস্যুতে একই প্ল্যাটফর্মে আসা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। -বিবিসি ও রয়টার্স