ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকালে বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লেদার লিমিটেড নামক কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে কারখানাটির তিন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
