মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

তেজগাঁও রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের বগি সান্টিং করার সময় রেললাইন পার হতে গিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি কাটা পড়ে মারা গেছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল সোমবার সকালে নাখালপাড়ার বাসা থেকে বের হয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতেই তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় মালবাহী ট্রেনের বগির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুড়া থানার দক্ষিণ সালুনিয়ায়। ঢাকা রেলওয়ে থানার এসআই মো. সেকেন্দার আলী বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত আব্দুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।