বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরের পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মুচিতে ভরে গেছে কাঁঠালগাছ। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বসতবাড়ির আশপাশে, উঁচু ও পতিত জমিতে থাকা কাঁঠালগাছে অন্যান্য বছরের তুলনায় অধিক হারে মুচি ধরেছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলায় বিচ্ছিন্ন ভাবে প্রায় সাত-আট হেক্টর জমিতে কাঁঠালগাছ রয়েছে। এ বছর এসব গাছে প্রচুর পরিমাণে মুচি এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলায় কাঁঠালের বাম্পার ফলন হতে পারে।
