মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগর উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলা সদর বাস টার্মিনাল এলাকার হোমনা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ মুরাদনগর সদরের বাস টার্মিনাল এলাকার হোমনা রোডে চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় সুজন মিয়াকে আটক করে। এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
