শায়েস্তাগঞ্জে তিন মাইক্রো চালককে জরিমানা

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রী পরিবহন করায় সোমবার দুপুরে তিন মাইক্রোচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার পুরকায়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রী পরিবহন করার অপরাধে তিন মাইক্রোবাসচালককে তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন।