রাজনীতি ছেড়ে দিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ ীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকার তাকে গুম করার চেষ্টা করছে। রাজনীতি ছেড়ে দিতে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, নরেন্দ  মোদির আগমন ইস্যুতে বিক্ষোভ থেকে অনেককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দে র ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, লেখক ও গবেষক রাখাল রাহা, লেখক ও আইনজীবী খাদেমুল ইসলাম, সমাজকর্মী অ্যাডভোকেট ড. আবু হানিফ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। নুর বলেন, আমি বলতে পারি আমাদের পরিষদের কর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না। সহিংসতা এড়াতে আমরা সেদিন কর্মসূচি দিয়েছিলাম পল্টনে। আমরা যখন জানতে পারলাম সেখানে ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে, আমরা অবস্থান পরিবর্তন করে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু করি। আমাদের ইচ্ছা ছিল—একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করা। অনেক নিরীহ মানুষকে শুধু একটা কারণে মামলা দেওয়া হয়েছে। কারণ তারা মোদিবিরোধী প্রতিবাদ করেছিল এবং পরবর্তীকালে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল।