নাইরোবি উপকূলে নৌকা ডুবে ৩৪ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:০৭

নাইরোবির উপকূলে নৌকা ডুবে ৩৪ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেন থেকে নৌকাটি যাত্রা করেছিল। আইওএম এক টুইটার বার্তায় জানায়, নৌকাটি মানবপাচারকারীদের বলে ধারণা করা হচ্ছে। এতে ৬০ যাত্রী ছিল। এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। -রয়টার্স