ক্লাউডভিত্তিক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসেস মোহাম্মদ আব্দুল মতিনকে প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। মোহাম্মদ আব্দুল মতিন ২৫ বছরের কর্মজীবনে একাধিক বৃহত্ কোম্পানি ও স্টার্টআপের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের প্রথম অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডক্টোরোলা ডট কমের প্রতিষ্ঠাতা এবং বায়োমেডিকাল রিসার্চ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএবি) সম্মানিত ফ্যাকাল্টি। একাধিক বৃহত্ কোম্পানিতে সি-লেভেল পদবিতে অধিষ্ঠিত থাকা ছাড়াও আব্দুল মতিন একজন উদ্যোক্তা এবং একাধিক প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ কোম্পানির বিনিয়োগকারী।
