বগুড়ায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিয়াম নামের আট বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। সিয়াম পাশের নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলগাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, সিয়ামের বাবার পরকীয়ার সম্পর্কের জেরে সিয়ামকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা এখনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।