গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই মো. রোকনুজ্জামানের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে থানা কোয়ার্টারের সিঁড়ির রডের সঙ্গে তাকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। রোকনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দীগলহাট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি তিন-চার মাস আগে কাশিয়ানী থানায় এসআই হিসেবে যোগদান করেন। থাকতেন থানা কোয়ার্টারের একটি রুমে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, পারিবারিক কারণে এসআই মো. রোকনুজ্জামান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
