স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে হরিণের মাংস সংরক্ষণ ও সরবরাহের অপরাধে মমতাজ বেগম নামের এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। মমতাজ পৌর শহরের জগত্পট্টি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী। গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সঙ্গে নিয়ে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ মমতাজকে আটক করে। পরে বিচারক আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ঐ নারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
