লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় সোমবার সন্ধ্যায় অভিযানে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন—মো. আজিম উদ্দিন, মো. নুরুজ্জামান আসিফ ও মো. বশির।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
