কুমিল্লায় গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা, ৯৭ বোতল ফেনসিডিলসহ দুই জন গ্রেফতার হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের সুমন ভুঁইয়া ও মিরপুর গ্রামের এনামুল হক। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ঘোষনগর এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং সুমন ভুঁইয়া ও এনামুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা হয়েছে।