মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রায় ২৭ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার পঞ্চসারের সরকার পাড়া ও আধারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে এ সব জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ৩ হাজার ১৮৮ পাউন্ড কারেন্ট জাল, ১৮ হাজার ৫০০ পিস সুতার ববিন ও ১৭ হাজার ৮০০ পিস সুতার লাচ্ছি। মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা টিপু সুলতান। গতকাল মঙ্গলবার সদর থানায় নৌ-পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১২ জনকে।
