আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়াই করলে প্রার্থী হবো না :নিক্কি হ্যালি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৩২

জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়াই করলে তিনি প্রার্থী হবেন না। তিনি তাকেই সমর্থন জানাবেন। সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিক্কি হ্যালিকে অনেক রিপাবলিকানই স্বপ্ন দেখেছিলেন তিনি রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন। তবে ট্রাম্প প্রার্থী হলে অন্যদের লড়াইটা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। নিক্কি হ্যালি বলেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পরও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। —সিএনএন