জাতিসংঘের মহাসচিব পদে লড়াই করবেন ভারতীয় বংশোদ্ভূত নারী আকাঙ্ক্ষা অরোরা। ৩৪ বছরের অরোরা বর্তমানে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রামের অডিট কো-অর্ডিনেটর পদে আছেন। অ্যান্তোনিও গুতেরেসের পদের জন্য লড়ছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সমর্থনে প্রচার শুরু করেছেন আকাঙ্ক্ষা। ২০২২ জানুয়ারি থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পরিকল্পনা রয়েছে আন্তোনিওর। তার বিরুদ্ধে লড়তে হবে অরোরাকে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে অরোরা তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। —রয়টার্স
