রাজধানীতে স্বামী ও ভাইয়ের সঙ্গে অভিমানে দুই গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৩৭

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূ গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে জুরাইনে গলায় ফাঁস দিয়ে লতা রানী (৩৭) এবং যাত্রাবাড়ীর কোনাপাড়ায় কীটনাশক পান করে মুন্নি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাদের দুই জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ  মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নরসিংদীর পাঁচদোনা উপজেলার খিজিরপুর গ্রামের মৃত রাম চরণ দাসের মেয়ে লতা রানী স্বামী তপন দাসের সঙ্গে জুরাইনের ৬০/১-এ নম্বর নিজেদের বাসার তৃতীয় তলায় থাকতেন। মৃত লতার স্বামী তপন দাস জানান, তিনি সাইনবোর্ড লেখার কাজ করেন। আর লতা গৃহিণী। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। সাংসারিক বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। এসব কারণে গত তিন সপ্তাহ আগে তাকে ডিভোর্স দেন তিনি। এরপর লতা বাবার বাড়ি চলে যায়। তবে গত সোমবার লতার ভাই তাকে আবার জোরপূর্বক আমার বাসায় দিয়ে যায়। এরপর গতকাল আবার তাদের মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে রুমের দরজা বন্ধ করে লতা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক বেলা ১টার দিকে লতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তপনকে আটক করেছে বলে জানা গেছে।