সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

বাংলা প্রথমপত্র

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

১। বিড়াল রচনার মূল বিষয়বস্তু হলো-

i. ছাত্রছাত্রীদের নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি জাগানো

ii. ছাত্রছাত্রীদের পশু-পাখির প্রতি সহানুভূতি জাগানো

iii. ছাত্রছাত্রীদের সমাজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

২। বরের হাট মহার্ঘ কেন?

ক) যোগ্য বরের অভাবে                            

খ) যৌতুকের কারণে

গ) স্থান-কাল-পাত্রের বাছবিছারে

ঘ) মেয়ের বয়সের কারণে

৩। এখন আমাদের কী রাখার স্থান নেই?

ক) শিক্ষা ও সম্পদ                                    খ) শিল্প ও সাহিত্য

গ) সভ্যতা ও ঐশ্বর্য                                   ঘ) ধান ও পাট

৪। বুড়ি লেখকের কাছে কখনই টাকা-পয়সা চায়নি, কিন্তু একদিন কী আবদার করল?

ক) শাল                                                  খ) কাফনের কাপড়

গ) সোয়েটার                                           ঘ) কাঁথা

৫। মানুষ কীভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে?

ক) নিজেকে চেনার মাধ্যমে

খ) পুণ্যের পথকে চেনার মাধ্যমে

গ) মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে

ঘ) অপরের কল্যাণসাধনের মাধ্যমে

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

সত্য যে কঠিন,

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

৬।‘আমার পথ’ প্রবন্ধের যে বাক্য কবিতাংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

i. আমার পথ দেখাবে আমার সত্য

ii. নমস্কার করছি সত্যকে

iii. এই আগুনের কান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৭। উক্ত প্রতিনিধিত্বের কারণ, সত্যই-

i. সুন্দরতম                                             ii. মুক্তির পথ

iii. আলোর দিশারী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৮। চর্মচক্ষুকে বড় না করে আমাদেরকে বড় করতে হবে-

i. কল্পনাশক্তিকে                                      ii. মনের পরিধিকে

iii. অনুভূতির চক্ষুকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৯। সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন?

ক) একজন                                              খ) দুইজন

গ) তিনজন                                              ঘ) চারজন

১০। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী?

ক) সোহরাওয়ার্দী উদ্যান                            খ) রমনা পার্ক

গ) ধানমন্ডি পার্ক                                       ঘ) বাহাদুর শাহ পার্ক

১১। আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল?

ক) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দিতে

খ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দিতে

গ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দিতে

ঘ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দিতে

১২। পাকিস্তানের ‘ইন্টার্ননাল অ্যাফেয়ার’ কোনটি?

ক) বাংলাদেশ দখল করা

খ) দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা

গ) বাঙালির ওপর নির্যাতন

ঘ) ইস্ট পাকিস্তানি মন্ত্রীদের বহাল রাখা

১৩।‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘দুর্মতি’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?

ক) দুর্গতি                                                খ) অসত্ বা মন্দ বুদ্ধি

গ) মন্দ শক্তি                                           ঘ) দুর্বিষহ পরিস্থিতি

১৪।‘ঐকতান’ কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

ক) সবুজপত্রে                                          খ) জিজ্ঞাসায়

গ) প্রবাসীতে                                           ঘ) বঙ্গদর্শনে

          উত্তর নিজেরা কর