এম এ হামিদ খান
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
সরকারি ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন শ্রেণির আবশ্যিক ইংরেজি কার্যক্রমে WH-question নিয়ে আলোচনা করছি। ইতোপূর্বে বেশ কয়েকটি নিয়ম আলোচনা করা হয়েছে। আজ আমরা Which, Why এবং How এর ব্যবহার নিয়ে আলোচনা করব।
WH-question এর ব্যবহার
Which এর ব্যবহার : Which as subject: ‘কোনিট’- এ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ‘Which’ দ্বারা WH-question করা হয়। বস্তু বা প্রাণীবাচক Subject এর ক্ষেত্রে Which Sentence এর শুরুতে বসে। Which যখন Subject হিসেবে কোনো Sentence – এ বসে তখন সে Sentence – এ কোনো Personal (ব্যক্তিবাচক) Subject বসে না। এ ক্ষেত্রে Which এর পর একটি বস্তুবাচক বা প্রাণীবাচক Noun এর উল্লেখ থাকে। Which দিয়ে কোন কিছু পছন্দ করা বা আলাদা করার জন্য প্রশ্ন করা হয়। যেমন :
(i) Green mangoes taste sour.
Question: Which mangoes taste sour ?
Note: Which যখন Subject এর কাজ করে তখন সাহায্যকারী Verb do / does / did ব্যবহূত হয় না।
Which as object: এ ক্ষেত্রে কোনটির এ প্রশ্ন জিজ্ঞাসা করতে Which ব্যবহূত হয়। এখানে Sentence- এ একটি Personal (ব্যক্তিবাচক) Subject এর উল্লেখ থাকে। যেমন:
(i) I like the blue pen. (আমি নীল কলমটি পছন্দ করি।)
Question: Which pen do you like. (তুমি কোন্ কলমটি পছন্দ কর?
(ii) Of all the fruits I like mangoes most. (সকল ফলের মধ্যে আমি আম বেশি পছন্দ করি।)
Question: Which fruits do you like most ? (তুমি কোন্ ফলটি বেশি পছন্দ কর ?)
Note: Which object কে নির্দেশ করলে tense অনুযায়ী do/ does/did বসে।
Why এর ব্যবহার: Why শব্দের অর্থ কেন বা কোন কারণে। তাই কোনো কারণ সম্পর্কে জানার জন্য Why দ্বারা WH- question করা হয়।
যেমন:
(i) He failed for his laziness. (সে তার অলসতার জন্য ফেল করেছিল।)
Question:Why did he fail ? (সে কেন ফেল করেছিল ?)
(ii) He went home for taking care of his ailing father. (সে তার অসুস্থ বাবার যত্ন নিতে বাড়ি গিয়েছিল।)
Question:Why did he go home ? (সে কেন বাড়ি গিয়েছিল ?)
How এর ব্যবহার : How শব্দের অর্থ “কেমন” বা “কি ভাবে”। কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানার জন্য How দ্বারা প্রশ্ন করা হয়।
যেমন :
(i) I went to Dhaka by bus. (আমি বাসে ঢাকা গিয়েছিলাম।)
Question: How did you go to Dhaka? (তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে ?)
Note: বয়স, গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, সময় জানার জন্য How + Adjective দ্বারা প্রশ্ন করা হয়। যেমন:
(i) He is twenty five. (তার বয়স ২৫ বছর।)
Question: How old is he ? (তার বয়স কত ?)
(ii) The building is twenty five feet high. (বিল্ডিংটির উচ্চতা ২৫ ফুট।)
Question: How high is the building ? (বিল্ডিংটির উচ্চতা কত ?)
(iii) He has been living in Dhaka for five years. (সে পাঁচ বছর যাবত ঢাকায় বাস করছে।)
Question: How long has he been living in Dhaka? (সে কত দিন যাবত ঢাকায় বাস করছে ?)
Note: পরিমাণ বুঝাতে How much এবং সংখ্যা বুঝাতে How many দ্বারা প্রশ্ন করা হয়। যেমন:
He ate as much rice as he could.
Question: How much did he eat ? (সে কি পরিমাণ খেয়েছিল ?)
(ii) The pen cost me TK. 20. (কলমটি কিনতে ২০ টাকা খরচ হয়েছিল ।)
Question : How much did the pen cost you ? কলমটি কিনতে কত খরচ হয়েছিল ?)
(iii) He bought five books. (সে পাঁচটি বই কিনেছিল ।)
Question: How many books did he buy ? (সে কয়টি বই কিনেছিল ?)
