ঝিনাইগাতীতে কিশোরী ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:১৬

শেরপুরের ঝিনাইগাতীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২)। ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি সোমবার সকালে। 

ধর্ষিতা কিশোরী স্কুলছাত্রীর চাচা মোঃ রহমত আলী বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০ দিকে ওই স্কুলছাত্রী কলা বিক্রি করতে বাড়ির সামনে আবুল হাশেমের (৪০) মুদি দোকানে যায়। দোকান মালিক হাশেম দোকানে না থাকায় তার বাড়িতে খোঁজ নিতে যায়। কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আবুল হাশেম।

এ ঘটনার পর ধর্ষণের শিকার কিশোরীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোমেনা মুক্তি ভিকটিমের নাম ডায়েরিভুক্ত করেন। তিনি কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভিকটিমসহ পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত ২ সন্তানের জনক দোকান মালিক আবুল হাশেম গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুনঃ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের প্রস্তুতির বিষয় স্বীকার করে বলেন, ‘ডাক্তারি পরীক্ষার পর ভিকটিম ধর্ষণের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হবে।’

ইত্তেফাক/নূহু