ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাটে সূর্যমুখী চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় তারা সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন। এতে এলাকায় তেলের চাহিদা অনেকটা পূরণ হবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলার ১৫০ জন কৃষক মোট ২০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। চাষি সামছুল হক জানান, তিন শতাংশ জমিতে বীজ বপন করেছি। আশা করছি ফলন ভালো হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. শাপলা খাতুন জানান, উপজেলার ফসলি মাটি চাষাবাদে উপযুক্ত হওয়ায় আশা করছি আগামীতে সূর্যমুখীর চাষ বাড়বে।
