হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৩৯

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

করোনার বিস্তার রোধে হাতিয়ায় বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র। লকডাউনের ২য় দিনে পাঁচটি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়, সে সঙ্গে স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।