সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ২০১৯। আমেরিকায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রেমিককে নিয়ে প্রকাশ্যে এলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী এমা স্টোন। মার্কিন নির্মাতা ডেভ ম্যাককারির সাথে ২০১৭ থেকে প্রেম করছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি এতদিন লুকোচুরির মধ্যে রেখেছিলেন। তবে এবার প্রকাশ্যে আনলেন সেই লুকোচুরির বিষয়টি। এ নিয়ে এরইমধ্যে কানাঘুষা তৈরি হয়েছে যে শিগগিরই বিয়ে করছেন এই তারকা জুটি।
এই সংবাদের পাশাপাশি একই অনুষ্ঠান থেকে আরো একটি সংবাদের শিরোনাম হয়েছেন এমা। তার পোশাকে অনেকগুলো সোনলী রঙের আয়না বসানো ছিল। যা অ্যাওয়ার্ডে নিয়ম ভঙ্গ করে। কারণ এই ধরনের পোশাকে আলোকচিত্রিদের ছবি তুলতে সমস্যা হয়। যার জন্য ধরনের পোশাকে রেড কার্পেটে নিষেধ করেছেন কর্তৃপক্ষ। তবে বিষয়টি খুব একটা আলোচনা হয়নি।
