ব্রহ্মপুত্র ও উরমা নদী থেকে বালি উত্তোলন

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৪১

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে ব্রহ্মপুত্র ও উরমান নদী থেকে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে ক্রমাগত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনের ফলে আবাদের জমি নদীগর্ভে বিলীন হতে চলেছে।  উরমা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষক আহেদ আলী খোকা, ফুলু মিয়া, সাহেরা বেগমসহ এলাকাবাসী জানান, প্রতিবাদ করলে বালিখেকোরা প্রশাসনের ভয় দেখায়। হয়রানিও করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, স্থানীয়দের অভিযোগ পেয়েছি। মাঝেমধ্যে মোবাইল কোর্টও চালানো হয়।