ধারাবাহিক নাটক ‘মান অভিমান’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৯

দীপ্ত টিভিতে প্রতি সপ্তাহের শনি-বৃহস্পতি সপ্তাহে সন্ধ্যা ৭টা ও ৯টায় প্রচার হচ্ছে ধারবাহিক নাটক ‘মান অভিমান’।

জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত।

রাজু খানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা সহ আরও অনেকে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে রাহাত। তাকে দেখতে মেয়েদের নিয়ে রাহাতদের বাড়ি যায় সালমা। এমনই একটি গল্পে এগিয়ে যায় নাটকটির গল্প।