চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ শাহরুল হায়দার গত বুধবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি কিছুদিন আগে শিক্ষকতা থেকে অবসরে যান মাত্র। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আহমেদ আলীর জামাতা এবং কুমিল্লা ও চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ ছিলেন। চারুশিল্পী হিসেবেও ছিলেন বিশেষভাবে সমাদৃত।
চট্টগ্রামে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয়। দুপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে শিল্পীর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
