নারায়ণগঞ্জ প্রতিনিধি
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে না চললে আইন ভঙ্গকারীকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। কেউ জরুরি প্রয়োজনে বের হলে প্রয়োজনটা লকডাউন আইনসিদ্ধ কিনা তা যাচাই-বাছাই করা হবে। রোগীদের ব্যাপারে বিশেষ ছাড় রয়েছে। তবে যাচাই ছাড়া নয়। শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ৩০টি মোবাইল টিম কাজ করছে, শহরে লকডাউন পাশাপাশি পাড়া মহল্লা জটলা বাঁধাও নিয়ন্ত্রণ করা হবে। শহরতলিতেও মোবাইল টিম যাবে। বুধবার চাষাঢ়া গোলচত্বরে পূর্বঘোষিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঐ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ট্রাফিক এডমিন কামরুল হাছান প্রমুখ।
