নতুন আরো চার মামলা গ্রেফতার ৩০

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:৫৭

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরো চারটি মামলা হয়েছে এবং ৩০ জন হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সহিংস ঘটনা সমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নতুন করে আরো চারটিসহ ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৫টি মামলা হয়েছে। এ সব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।