স্বপ্ন পূরণ না হলে জনতাই পেটাবে, মোদীকে গডকড়ি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:১৫

ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজপথে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখে মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্য বিনিময়ও হয়নি। কিন্তু রাজপথের গোটা প্যারেড জুড়ে নিতিন গডকড়ির পাশে বসে দীর্ঘক্ষণ স্বচ্ছন্দে কথা বলেন রাহুল। একদিন পরে সেই গডকড়িই ফের বিঁধলেন নরেন্দ্র মোদীকে। খবর আনন্দবাজার পত্রিকা

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গডকড়ি বললেন, স্বপ্ন দেখানোর নেতাকে লোকের ভাল লাগে। কিন্তু সেই স্বপ্ন পূরণ  না হলে জনতাই তাঁকে পেটায়। এর জন্য সেই স্বপ্নই দেখানো উচিত, যেটি পূর্ণ হতে পারে। আমি যা বলি, একশ শতাংশ ডঙ্কা বাজিয়ে পূর্ণ করি। শেষ লাইনটি গডকড়ি এর আগে বহু বার বলে এসেছেন। কিন্তু তার আগে ‘স্বপ্ন দেখানো নেতা’ কিংবা ‘স্বপ্নপূরণ না করলে জনতার পেটানো’ কথাটি নতুন সংযোজন। তাঁর ইঙ্গিত কোন দিকে, বুঝতে অসুবিধা হয়নি কোনো পক্ষেরই।