ব্রাজিলে আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০৫ জন। মৃত ও নিখোঁজদের অধিকাংশই ওই খনির কর্মী। এদিকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বাড়তে থাকায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রুমাজিনো শহরের আরেকটি বাঁধও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই বাঁধ সংলগ্ন এলাকার প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাইস গেরাইস রাজ্যের ব্রুমাদিনো এলাকায় আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসের ঘটনা ঘটে। যে খনির কাছে এই ঘটনা ঘটলো সেটি পরিচালনা করে দেশটির বৃহত্তম খনি কোম্পানি ভেল।
