লকডাউনে ভূঞাপুরে বেপরোয়া বালুবাহী ট্রাক

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:২৮

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

লকডাউনে পণ্যবাহী পরিবহন ছাড়া সব যানবাহন বন্ধ থাকায় ভূঞাপুরে বেপেরোয়া গতিতে চলাচল করছে বালুবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়ছেন জরুরি কাজে বের হওয়া পথচারিরা। ভূঞাপুর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সড়ক দিয়ে বেপরোয়াভাবে বালুর ট্রাক চলাচল করে। গাড়ি যখন আসে তখন ধুলায় অন্ধকার হয়ে যায় সড়ক। ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব বলেন, লকডাউনে বালুবাহী ট্রাক চলাচলও গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। বালু না পেলে অনেকের বাড়ির কাজ বন্ধ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, বালুবাহী ট্রাক চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।