ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরো ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে পুলিশ দাবি করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৬১ জনে। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ঐ ২৪ জনকে গ্রেফতার করেছে। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুইটি, আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
