প্রতিপক্ষের খোঁজখবর রাখছে আবাহনী

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:০০

এএফসি কাপ প্লেঅফ-১

স্পোর্টস রিপোর্টার

করোনার নতুন স্রোতে দুনিয়া এখন টালমাটাল। এর মধ্যে ইউরোপীয়ান ফুটবল চললেও এএফসি কাপ ফুটবলে নিজেদের খেলা নিয়ে বিপাকেই পড়েছে আবাহনী। কোথায় হবে কীভাবে হবে সেখানে আবাহনী যেতে পারবে কী পারবে না তা নিয়ে আবাহনীর দুশ্চিন্তা বাড়িয়েছে দেশে সরকারের কড়া বিধিনিষেধের কারণে। এএফসির সঙ্গে আলোচনা করেও খুব একটা ফায়দা হচ্ছে বলে মনে করছে না আবাহনী। কারণ আবাহনীকে খেলতে হবে বিদেশের মাটিতে। নেপালের কাঠমান্ডুতে ২১ এপ্রিল ম্যাচ হওয়ার কথা ছিল মালদ্বীপের ঈগল ক্লাবের বিপক্ষে। সেটা হচ্ছে না বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায়। সব সমস্যার সমাধান হতে পারে যদি মূল পর্বের ভেন্যু মালদ্বীপে প্লেঅফের খেলাগুলো দেওয়া হয়। মূল পর্ব অর্থাত্ গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার আগে প্লেঅফের খেলাগুলো হয়ে যাবে সেখানে। সেটি যদি এএফসি মেনে নেয় তাহলে।

আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস অবশ্য এসব নিয়ে দুর্ভাবনা করছেন না। যখন খেলা হবে যেখানে হবে সেখানে গিয়ে খেলবেন, সেই প্রস্তুতি নিয়ে রাখছেন। জানতে চাওয়া হয়েছিল আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে কেমন হতে পারে ম্যাচটা। লেমস খুব স্পষ্টবাদি। প্রতিপক্ষকে ছোট করে দেখার মানুষ না তিনি। বললেন, ‘কঠিন হলেও অসম্ভব না। তিনি ঈগলসের খেলা দেখেছেন। তার খেলোয়াড়দেরা কাছ হতেও খোঁজ নিয়েছেন। খেলোয়াড়রা খেলা দেখেছেন বলেই তার মনে হলো।

মালদ্বীপের ঈগলস ক্লাব ২-০ গোলে ভুটানের থিম্পু এফসিকে হারিয়ে আবাহনীর মুখোমুখি হওয়ার অপেক্ষায়। এই ম্যাচটি আবাহনীর কোচ মারিও লেমস দেখেছেন। লেমস বললেন, ‘এ ম্যাচ জিতলে আরেকটা ম্যাচের সুযোগ আসবে। আমরা ঈগলসের খেলা দেখেছি। অন্যান্য কম্পিটিশন আর এএফসি কাপ হচ্ছে ভিন্ন ব্যাপার। এখানে আমরা যেমন ছাড়ব না তেমনি ঈগলসও আমাদেরকে ছেড়ে কথা বলবে না। তাই আমি বলতে পারি ম্যাচটা যখনই হোক ভালো ম্যাচ হবে।’

আবাহনী যদি ঈগলসকে হারাতে পারে তাহলে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে খেলার সুযোগ পাবে। ব্যাঙ্গালুুরু এফসি ৫-০ গোলে নেপালের ত্রিভুবন আর্মি এফসিকে হারিয়ে আবাহনী-ঈগলসের ম্যাচের দিকে তাকিয়ে। আবাহনীর পরিকল্পনা তারা সুনীল ছেত্রীদের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে লড়াই করতে পারবেন। ব্যাঙ্গালুরু এফসির নতুন কোচ মার্কো পেজ্জাওলি এসেছেন জার্মানি হতে। এখন আবাহনীর খোঁজখবর রাখছেন। তিনি মার্কো পেজ্জাওলি দায়িত্ব গ্রহণের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ত্রিভুবন আর্মি এফসিকে হারিয়ে। জার্মানির এই কোচ মার্কো জার্মানির অনূর্ধ্ব—১৫, ১৬, ১৭ এবং ১৮ জাতীয় দলের কোচ ছিলেন।