ধুলোদূষণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪০

গাজীপুর সিটি করপোরেশনের সড়ক-মহাসড়কে উন্নয়ন কাজ চলছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে—সেটা নগরবাসীর প্রত্যাশা। পাশাপাশি নাগরিকদের দুর্ভোগের কথাও চিন্তায় রাখতে হবে কর্তৃপক্ষকে। মহাসড়কে খোঁড়াখুঁড়ি করা হলেও ধুলো-বালি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে ধুলোদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এতে শ্বাসকষ্ট ও হূদরোগসহ শারীরিক বিভিন্ন সমস্যায় অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে নগরবাসীকে। ধুলোদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই ভয়াবহ দূষণের হাত থেকে মুক্তি পেতে চায় নগরবাসী। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

মুর্শিকুল আলম

গাজীপুর