এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

সোমবার পটিয়ার এসআলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সজল কান্তি পাল, শিক্ষা বোর্ডের সাবেক সচিব কলেজ পরিদর্শক ও বর্তমান এসআলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উপদেষ্টা প্রফেসর মুহম্মদ নুরুল হুদা, এসআলম গ্রুপের হেড অব এডমিন মোহাম্মদ বোরহান উদ্দীন, রূপন কান্তি দাশ, সঞ্চিতা ভৌমিক প্রমুখ।