ময়মনসিংহ মেডিক্যালে করোনায় ২ ও উপসর্গে ৩ জনের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৪:৫২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ২ জনের ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃত ব্যক্তিরা হলেন-রেনু দে (৬৭), পুষ্পা রাণী (৬৫),মাহমুদা আলম (৬০), মোতালেব মিয়া (৪৫) এবং রোজী বেগম (৪৫)।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে রেনু দে ও মাহমুদা আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি তিনজন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

ইত্তেফাক/এএএম