হোমনায় গাঁজাসহ গ্রেফতার ছয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

সোমবার সকালে বিক্রির উদ্দেশে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হোমনা থেকে ১শ ৩২ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় র্যাব ৭ এর নায়েব সুবেদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে হোমনা থানায় মাদক আইনে মামলা করেন।