স্যামসাং বাংলাদেশ এর গ্যালাক্সি এম সিরিজে যুক্ত করেছে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত- গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২। মিলেনিয়ালদের চাহিদার সাথে মিল রেখে ডিভাইসগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং উদ্ভাবনী কোয়াড ক্যামেরা। স্যামসাং এর ডিভাইসের ক্ষেত্রে সবসময় শক্তিশালী পারফরমেন্স ও ব্যাটারির প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবং তাদের সর্বশেষ সংযোজনেও এর ব্যতিক্রম ঘটেনি। গ্যালাক্সি এম১২-এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। অন্যদিকে, গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২.৭৩ গিগাহার্টজ, ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। গ্যালাক্সি এম৬২ এর ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় এবং জেনারেশন জেড এবং মিলেনিয়াল প্রজন্ম, যারা স্মার্টফোনে বেশি সময় ব্যয় করে এবং সর্বক্ষণ ব্যস্ত থাকে, তাদের জন্য উপযুক্ত। উভয় ডিভাইসের দুর্দান্তমানের ক্যামেরা ব্যবহারকারীর ফটোগ্রাফি অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, যা স্মরণীয় প্রতিটি মুহুর্ত ক্যামেরায় বন্দি করবে। ডিভাইসটিতে আরও রয়েছে ৫ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২ মেগা পিক্সেল ডেপথ এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর। গ্যালাক্সি এম১২ এর কোয়াড ক্যামেরা এতো স্পষ্ট ও ডিটেইল ছবি তোলে যে দেখে মনে হয় ছবিটি জীবন্ত হয়ে উঠেছে।
গ্যালাক্সি এম৬২ এর সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেন্সর, আর এম১২ এ রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে- এ দুটি ভিন্ন রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে, গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড- এই তিনটি ভিন্ন রঙে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
