সোমবার সকালে মাথায় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের দাঁড় করিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে কেএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।
