সদরপুরে লালমী বাঙ্গির ভালো ফলন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুরে এবার লালমী-বাঙ্গির ভালো ফলন হয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রমণে সারা দেশে লকডাউনের কারণে এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তাঁরা বলেন, ‘এক বিঘা জমিতে লালমী-বাঙ্গি চাষ করতে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। লকডাউনের কারণে এ বছর ঢাকা থেকে পাইকার না আসায় লালমী-বাঙ্গি বিক্রি করতে পারছি না।’ মটুকচর গ্রামের রাজিব ব্যাপারী বলেন, ‘এখন খরচ ওঠাতে হিমশিম খাচ্ছি।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন জানান, চলতি বছর উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে লালমী-বাঙ্গির চাষ হয়েছে।